
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ সেপ্টেম্বর বাদ মাগরিব হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব।
অপরদিকে সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী নতুন কালীবাড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.