
স্টাফ রিপোর্টার॥ পুলিশ সুপার মোঃ ফারুক আহমদের নির্দেশনায় ও মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন্স) হুমায়ন কবির সহ থানার সকল অফিসার ও ফোর্সদের সমন্বয়ে পৌর শহরসহ জেলা সদরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টা ১০মিনিটে মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন সড়কসহ জেলা সদরের বিভিন্ন উপজেলার বাজারে ২০টি মোটর সাইকেল যোগে সন্ধ্যার কালিন বিভিন্ন অলিগলিতে ও অন্ধকারাচ্ছন্ন এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত মহড়ায় আতঙ্ক নয় সচেতন হওয়ার লক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের উদ্যোগে ফরেস্ট অফিস রোডে বিভিন্ন কলোনীসহ চাঁদনীঘাট,ওয়াপদা রোড,নতুন ব্রীজ,বড়হাট, কামালপুর বাজার,থানা বাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে জুয়া খেলা, মাদক ব্যবসা, বখাটেদের আড্ডা বন্ধ করার নিমিত্তে বিভিন্ন বস্তিতে আকষ্মিক তল্লাশি সহ অত্র থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন ঘটাতে না পারে সেই লক্ষ্যে পুলিশি তৎপরতা এবং সচেতনতা মহড়া দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.