
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর অন্তর্ভুক্ত ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন কর্মচারিকে সরকারের পক্ষ থেেেকখাদ্য সহায়তা প্রদান
করা হয়েছে।
রবিবার ৪ অক্টোবর বিকাল ২টায় রাজনগর কেজি স্কুল সভা কক্ষ মিলনায়তনে খাদ্য সহায়তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াঙ্কা পাল মহোদয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং : এস-১০২৮/৯৮) রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইক্বরা বাংলাদেশ ক্যাডেট স্কুল মোকামবাজারের প্রধান শিক্ষক এইচ.এম.হারুনুর রাশীদ এর সঞ্চালনায় এবং বিকেএ রাজনগরের সহ-সভাপতি ও রাজনগর কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল,বিশেষ অতিথি ৫নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তওফীক মজিদ ছালেক,রাজনগর ওয়ার্ড সদস্য শাকিল আহমদ,মহিলা সদস্য রওশন আরা রুজি, শেখ রাসেল কেজি স্কুলের প্রতিষ্ঠিাতা পরিচালক রঞ্জন রজক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কমরুন নেছা একাডেমির প্রধান শিক্ষক মোছাঃ রুজিনা আক্তার, বিকেএ রাজনগর শাখার সাংগঠনিক সম্পাদক,ও গ্রীণ গার্ডেন কেজি স্কুলের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা বকস, অর্থ সম্পাদক ও শাহজালাল রাহঃ একাডেমীর প্রধান শিক্ষক ছানা কান্ত শীল,রাজনগর কেজি স্কুলের সহকারী শিক্ষক শাওয়ন মজুমদার,শেখ রাসেল স্মৃতি কেজি স্কুলের সহকারী শিক্ষক শাকিলা আক্তার,সহকারী শিক্ষক শাম্পা আক্তার প্রমুখ।
বিকেএ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমাদের মানবিক রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যাতে শিক্ষকদের জন্য দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্ডারগার্টেন শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করা কার্যকর হয় সে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জোর দাবী জানান । কিন্ডারগার্টেন স্কুল রক্ষায় প্রধানমন্ত্রীর সহায়তার বিকল্প নেই।
নেতৃবৃন্দ আরো বলেন করোনা দুর্যোগ পরিস্থিতিতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। গত ১৭ মার্চ থেকে স্কুল বন্ধ থাকার কারণে ৮ মাস যাবত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না, মাসের পর মাস স্কুল ভাড়া ও গ্যাস-বিদ্যুৎ বিল দিতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা এবং সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়ার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিভিন্ন কর্মসূচী সহ দেশব্যাপী অবস্থান কর্মসূচিও পালন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্ডারগার্টেন শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে কর্মচারীদের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর উপহার প্রদান করা হচ্ছে এবং শিক্ষকবৃন্দের সহায়তার জন্যও আমার চেষ্টা অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.