
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার অভিযানে জব্দকৃত ভারতীয় নাসির বিড়ি ধ্বংস করা হয়েছে। ৪ অক্টোবর রবিবার বিকাল ৩.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার মডেল থানা কম্পাউন্ডে খোলা আকাশের নিচে জিআর মামলা নং- ২২৯/১৮ (সদর) এর ৪ লাখ পিছ অবৈধ নাছির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক ভারতীয় নাসির বিড়ি নিষিদ্ধ জব্দকৃত আলামত ২,১০,০০০ পিছ ,১,০০০ পিছ এবং জিআর মামলা নং- ২২৮/১৯ (সদর) এর ১,৯১,০০০ পিছ ১,০০০ পিছ বলে থানা পুলিশ জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মৌলভীবাজার মোঃ জিয়াউর রহমান উপস্থিতিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব ও এসআই, মোঃ কামাল উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.