
আব্দুর রব॥ বড়লেখায় পূর্বশত্রুতার জেরে নিষ্ঠুর জমির মালিক বিষমাখানো ধান খেয়ে ৩ জন হাঁস খামারীর প্রায় ২শ’ হাস মরে মারাত্মক সর্বনাশ ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের কয়েছ আহমদের জমিতে। এঘটনায় ক্ষতিগ্রস্থ হাঁস খামারী শিক্ষীত দাস বুধবার ৭ অক্টোবর দুপুরে ওই কৃষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, দরিদ্র শিক্ষীত দাস ৭৫টি হাঁস কিনে খামার করেছেন। হাঁসের ডিম বিক্রির আয়ের ওপর তার পরিবার নির্ভরশীল। প্রতিবেশি মৃত সহিদ মিয়ার ছেলে কৃষক কয়েছ আহমদের সাথে তার পূর্ববিরোধ চলছিল। এর জেরে কয়েছ আহমদ গোপনে তার কৃষি জমিতে বিষ মাখানো ধান ছিটিয়ে রাখেন। যাতে শিক্ষীত দাসের পালিত হাঁস জমিতে গেলে ধান খেয়ে মারা যায়। মঙ্গলবার বিকেলে জমির পানিতে মরা হাঁস ভেসে থাকতে দেখেন। পরে জানতে পারেন কয়েছের বিষমাখা ধান খেয়ে তারসহ আরো দুই ব্যক্তির প্রায় ২শ’ হাঁস মারা গেছে।
শিক্ষীত দাস জানান, শত্রুতা মেটাতে কয়েছ আহমদ শুধু তার ৭৫টি হাঁসই মেরে ফেলেনি, অতুল দাসসহ আরো দুইজনের সোয়াশ হাঁস মেরে ফেলে আমাদেরকে পথে বসিয়েছে। আমরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরিবারের অভাব মেটাতে হাঁস পালন করছিলাম। এমন সর্বনাশে ৩টি পরিবার চোখে অন্ধকার দেখছে।
থানার এসআই আতাউর রহমান জানান, অভিযোগ পেয়ে বুধবার বিকেলে তিনি ঘটনার তদন্ত করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.