
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের গ্রামীণ জনপদের বহুমুখী প্রতিভার অধিকারী জনকল্যাণে নিবেদিত এক মানবদরদী, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীন আওয়ামীলীগ নেতা, শিক্ষানুরাগী, সালিশ বিচারক সদ্য প্রয়াত আব্দুন নূর মাষ্টার স্মরণে নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, আং নূর মাষ্টার বেঁচে থাকবেন তাঁর কর্মের মাধ্যমে। তিনি এলাকার শিক্ষার প্রসারে কাজ করেছেন আমৃত্যু। তাঁর কাজের মাধ্যমে বেঁচে থাকবেন তিনি।”
সদ্য প্রয়াত এই গুণী ব্যক্তি আং নূর মাষ্টার নাগরিক শোকসভা কমিটির আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় পতনঊষার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক শোকসভা’র আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড, মো, আব্দুস শহীদ এমপি।
আং নূর মাষ্টার নাগরিক শোকসভা কমিটির আহবায়ক পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড সিকন্দর আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, অধ্যক্ষ ফয়েজ আহমদ, প্রভাষক মো: আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, বিএনপি নেতা অলি আহমদ খান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, কবি শহীদ সাগ্নিক, ডা: রাকেস মোহান্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক সাবেক মেম্বার এনামুল হক, যুবলীগ নেতা শামসুর রহমান, আবুল বশর জিল্লুর, বদরুল ইসলাম রুবেল, কবি জয়নাল আবেদীন, কমরেড আফরোজ আলী, মাসুক আহমদ, ছাত্রলীগ নেতা এইচ আই ইমন, মরহুম আং নূর মাষ্টারের ছোট ছেলে ডা: কামরুল ইসলাম শিপু প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.