
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশব্যাপী নারী-শিশুদের ওপর ধর্ষন ওঅমানবিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে ৮ অক্টোবর বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদসমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের চৌমূহী মোড়ে এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ওসাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।
অন্যন্যার মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত,সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক,বদরুল আলম,শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মতিনবকস, মুহিতুর রহমান হেলাল, পৌর বিএনপির আহ্ববায়ক মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিবফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এমএ মহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জিএম মোক্তাদির রাজু, স্বেচ্ছাসেবক দলে সহ সভাপতি আহমেদআহাদ,জেলা ছাত্রদলে সভাপতি মোঃ রুবেল মিয়া,সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান, যুগ্ন সম্পাদক মোঃ শাহআলম,রিপন মিয়া প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.