এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার ওয়াকফ স্টেটের অন্যতম সেবাইত, ব্রাহ্মণবাজার মডার্ণ ফার্মেসির সত্ত্বাধিকারী, ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের টানা ৫বারের নির্বাচিত ইউপি সদস্য গোপাল ভট্টাচার্য্য ২৬ জুলাই মঙ্গলবার পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন এ সমাজকর্মীকে এক নজর দেখার জন্য মির্জাপুরের ঐতিহ্যবাহী ভটের বাড়ীতে ভীড় জমান। তিনি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ব্রাহ্মণবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্য্য পান্নার পিতা। প্রবীন সমাজকর্মীর মৃত্যুতে বিভিন্ন জন শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ঐদিন রাতেই প্রয়াত গোপাল ভট্টাচার্য্যরে অন্ত্যেষ্টিক্রিয়া তাদের পারিবারিক শ্বশ্মান ঘাটে সম্পন্ন হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.