কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় ৫২ দিন থেকে নিখোঁজ হাফিজ ক্বারী দুলাল মিয়া (২৫) এখন ভারতে অবস্থান করছে বলে জানা েেগছে। কুলাউড়া থানার এসআই জহির জানান, হাফিজ ক্বারী দুলাল মিয়া নিখোঁজের ৪২ দিন পর কুলাউড়া থানায় সাধারন ডায়রী দায়েরের পর পুলিশ হাফিজ ক্বারী দুলাল মিয়ার সন্ধানে ব্যাপক অনুসন্ধান চালায়। এক পর্যায়ে পুলিশ হাফিজ ক্বারী দুলাল মিয়ার এক প্রেমিকার খোঁজ পায়। সেই প্রেমিকার সাথে দুলাল মিয়া ভারত থেকে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সময় ও সুযোগমতো তাকেও ভারতে নিয়ে যাবে দুলাল মিয়া তাকে জানিয়েছে বলে ঐ প্রেমিকা পুলিশকে জানায়।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিন গিয়াসনগর গ্রামের মৃত তরমুছ মিয়ার ৫ ছেলের মধ্যে সবার ছোট হাফিজ ক্বারী দুলাল মিয়া কুলাউড়া শহরের হাকালুকি রেষ্টুরেন্টের সামনে বসে পান বিড়ি বিক্রি করতো। রমজানের আগের দিন বাড়ীর লোকজনকে জানায় সে দারুল ক্বেরাত মজিদীয়া ফুলতলী কোরআন প্রশিক্ষ প্রদানের জন্য মৌলভীবাজারে যাচ্ছে। তার পর থেকে এখনো দুলাল মিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বার-০১৭৮৪-১৯২৭২৫ এখনো বন্ধ রয়েছে। হাফিজ ক্বারী দুলাল মিয়ার বড় ভাই আবুল হোসেন ১৬ জুলাই শনিবার এ ব্যাপারে কুলাউড়া থানায় সাধারন ডায়রী-নং-৬৭১ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.