
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে রাতে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। কিছু কিছু এলাকার বাসা-বাড়ি কেঁপে ওঠলেও অকেই টের পাননি। ওই কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার ১০ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
রাডার স্টেশন সূত্রে জানা গেছে, এই ভূমিকস্পের উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.