
আব্দুর রব॥ ১১ অক্টোবর রবিবার সকাল ১১ টায় অব্যাহত নারী ও শিশু ধর্ষন, নিপীড়নের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ, জুড়ী উপজেলা শাখা।
সংগঠনের জুড়ী শাখার সাবেক আহবায়ক ওসমান গনির পরিচালনায় ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ, সোনারুপা চা বাগান শাখার যুগ্ম আহবায়ক বিপুল কর্মকারের সভাপতিত্বে জুড়ী শহরের নিউমার্কেটের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ মঈনুদ্দিন, বাসদ (মার্ক্সবাদী) পাঠচক্র ফোরাম মৌলভীবাজার জেলার সংগঠক সুদীপ্ত চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জুড়ী উপজেলা শাখার সংগঠক সাহল আব্দুল্লাহ্ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা সিলেট, নোয়াখালী, সাভার, চট্টগ্রাম সহ সারাদেশে চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদ করেন এবং অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
বক্তারা আরো বলেন, "সরকারের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের ফলে দূর্নীতি, লুটপাট সর্বগ্রাসী রুপ ধারন করেছে। নূন্যতম গনতান্ত্রিক অধিকার থেকেও আজকে জনগণ বঞ্চিত। ধারাবাহিক বিচারহীনতার সংস্কৃতি এবং ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে ধর্ষনের মতো গর্হিত অপরাধ সংগঠিত হচ্ছে। এ থেকে মুক্তির জন্য জনগনের ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার আহবান জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.