
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে হাজীপুর সোসাইটি, কুলাউড়া। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ১১ অক্টোবর রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভুঁইয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.