
প্রনীত রঞ্জন দেবনাথ॥ সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। ১২ অক্টোবর সোমবার বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে কমলগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্র সেনা এর উদ্যেগে ইসলামী ছাত্র সেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রাসেল মোস্তফার সঞ্চলনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শাখার যুগ্ম মহাসচিব ড. স উ ম আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুহিত হাসানী, হাজী ইজ্জাদুর রহমান, আরিফুল ইসলাম, কাজী জুবায়ের, মাহমুদুল হক সুমন, রুমেল আহাম্মদ খান, আদনান সামী, আব্দুল মুকিত হাসানী, নুর মোহাম্দ সাগর, রাসেল আল মামুন, আব্দুল কাইয়ুম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.