
কুলাউড়া প্রতিনিধি॥ সিলেট শহরে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সরকারের সাবেক সচিব ড.এ কে আব্দুল মুবিন ও সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ ।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন একজন নিরিহ মানুষকে পুলিশ কাষ্টোডিতে হত্যা করা আইনের চরম লঙ্ঘন।নেতৃবৃন্দ আরো বলেন পুলিশ জনগনের বন্ধু হিসাবে কাজ করে এবং সম্প্রতি এমসি কলেজের ঘটনায় অতি অল্প সময়ে ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তার করে সুনাম অর্জন করেছে, কিন্তু পুলিশের সুনাম নষ্টকারী যে সকল সদস্য রায়হানের মত নিরিহ মানুষকে হত্যা করেছে তা তদন্ত করে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছি।
সেই সাথে নিহত রায়হানের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.