
স্টাফ রিপোর্টার॥ কক্সবাজার জেলা ও বিভিন্ন ইউনিট হতে সিলেট রেঞ্জ অফিসের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত ৩২ জন পুলিশ সদস্যদের বদলি শতভাগ স্বচ্ছতার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।
১৫ অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার পুলিশ লাইনসে লটারির আয়োজন করা হয়। পরে ৩২ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।
এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে নতুন উদ্যমে জনসাধারণকে সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের যেকোন সমস্যা যেমন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করা হবে তেমনি যেকোনো অভিযোগ আসলে তার জন্য সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.