
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া রাইজিং স্টার ক্লাবের সহযোগী সংগঠন রাইজিং স্টার আব্দুল হান্নান শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে উছলাপাড়াস্থ পরিবহন শ্রমিক অসুস্থ হারুন মিয়ার চক্ষু অপারেশনের জন্য নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন সংগঠনটি।
১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৫ ঘটিকায় উক্ত শিক্ষা ট্রাস্টের প্রধান পৃষ্টপোষক যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুর রহমান এর সৌজন্যে প্রাপ্ত এ অর্থ প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান এ এফ এম ফৌজি চৌধুরীর সভাপতিত্বে এবং রাইজিং স্টার ক্লাবের নির্বাহী পরিষদের সম্পাদক তোফায়েল আহমদ ডালিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহি পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ মোঃফরহাদ আহমেদ ক্লাবের সাবেক সভাপতি লাইফ মেম্বার জাকারিয়া আলম মিন্টু, সাবেক সভাপতি শরিফ আহমেদ, সভাপতি আতাউর রহমান চৌধুরী ছোহেল,সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশীদ সুমন,সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল সাবেক সাধারন সম্পাদক শফিউল আলম সৌরভে, ট্রাস্টের সদস্য সচিব রামিম রাসেল সহ ক্লাব কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাইজিং স্টার ক্লাবের দেশী এবং প্রবাসী সদস্যরাও ইতোমধ্যে অসুস্থ হারুন মিয়ার চিকিৎসা বাবদ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন, আগামী পরশু উন্নত চিকিৎসার জন্য হারুন মিয়াকে ঢাকায় স্থানান্তর করা হবে জানা যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.