
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভারতীয় ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েস ব্লু হুইসকিসহ দুই মাদক ব্যাসায়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ১৭ অক্টোবর রাত ৯ টার দিকে টেংরা ইউনিয়নের হরিপাশা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
রাজনগর থানার অফিসার ইনর্চাজ এর নির্দেশ ক্রমে, এসআই-বিনয় ভুষন চক্রবতী, এএসআই-জালাল উদ্দিন, এএসআই-মৃত্যুঞ্জয় সরকার সহ রাজনগর থানা এলাকার ৬নং টেংরা ইউনিয়নের হরিপাশা বাধের উপর হইতে ২৪ বোতল ভারতীয় মদসহ এক জন আটক করা হয়।
আটকৃতরা হলেন অজিত কর(২০) পিতা-অসিত কর ও শিপন মিয়া(২৪) পিতা- ইসলাম মিয়া গ্রাম- পন্ডিতনগর যার আনুমানিক বাজার মূল্য ৪৮০০০ হাজার টাকা। রাজনগর থানার অফিসার্স ইনচার্জ আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.