
স্টাফ রিপোর্টার॥ নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে এ স্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধেজনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশ-জনতা সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ অক্টোবর মৌলভীবাজার সদর মডেল থানার আয়োজনে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদে ৪ নংবিট নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার সাব্বির আহসান এর সভাপতিত্বে ওখলিলপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য তাহের উদ্দিন এর পরিচালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নংখলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি সিহাবুর রহমান সিহাব, ভাদগাও তাহেরুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা আল মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি অলিউর রহমান অলি শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি সিহাবুর রহমান সিহাব।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,ধর্ষণের মত যে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনশৃংখলা বাহিনী কে জানান এছাড়া নারীনির্যাতন ও ধর্ষন প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণী পেসার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানজানান তিনি।
বক্তব্য রাখেন খলিলুর ইউনিয়ন পরিষদের সদস্য নজমুল ইসলাম, মহিলা সদস্য রুনী বেগম, মহিলা সদস্য হুসনা বেগম,৭নং ওয়ার্ডে সদস্য বক্কর মিয়া,এ,এস আই মোশাহিদ কামাল, মোঃ ইসমাইল সহ আরও অনেকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.