স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল, কর্মসুচির আওতায় আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত।
২১ অক্টোবর বুধবার মৌলভীবাজার পৌর অডিটরিয়ামে কর্মজীবি মহিলাদের স্বাস্থ্যক্যাম্প ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশিদ। দিন ব্যাপি স্বাস্থ্য ক্যাম্প/২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও কর্মজীবি মহিলাদের ভ্রাতা ও উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামছুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
এতে বক্তব্য রাখেন সাইফুর রহমান জুবের আহমদ সানজিতা আক্তার, রহিমা বেগম, রোকসানা আক্তার প্রমুখ। অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে জেলার ২ শতাধিক কর্মজীবি মহিলা অংশ গ্রহন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.