
সাইফুল্লাহ হাসান॥ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অন্যান্যস্থানের মতো মৌলভীবাজার জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়ে শুক্রবার ২৩ অক্টোবর সারা দিন অব্যাহত ছিল। বৃষ্টির সঙ্গে কিছুটা কনকনে শীত অনুভূত হচ্ছে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাসে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। শুক্রবার ছুটির দিন হওয়ায় মানুষের বাইরে বের হওয়ার তাগিদও তেমন ছিল না।
প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আল-আমিন বলেন, সপ্তাহে একদিন বন্ধ থাকায় পুরো সপ্তাহের কাজ একসাথে করে ফেলি। এরকম বৃষ্টির মধ্যে কোথাও বের হওয়া যাচ্ছে না। সকালের দিকে বাজার করতে বের হয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। পরো আর বের হইনি।
সকালে শহরের বাজারগুলোতে গেলে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যা খুব কম।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষন সহকারী মোঃ জাহেদুল ইসলাম মাসুম বলেন, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ৩ টার দিকে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৯ মিলিমিটার। এর আগে গতকাল ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৪ মিলিমিটার। শুক্রবার সন্ধ্যা ৬ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আরও ২-৩ এরকম বৃষ্টিপাত হবে। নিম্নচাপের পরেই শীতের তীব্রতা বাড়বে। দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে পূজা শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.