
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার বরমচাল থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৩ অক্টোবর বিকেলে বরমচাল ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকা থেকে এ গ্রেনেডটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নন্দনগর এলাকার ইলেক্ট্রিশিয়ান সাহান মিয়ার বাড়িতে পুকুর খনন করতে গিয়ে প্রায় ১৫ফুট নিচে গর্তে যাওয়ার পর গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। গ্রেনেডটিতে পি.অ.এফ ১৯৬৯ লিখা রয়েছে।
স্থানীয়দের ধারণা, এটি পাকিস্তান আমলের ১৯৬৯ সালে মাটির গভীরে পুতে রাখা শক্তিশালী গ্রেনেড হতে পারে।
গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান গণমাধ্যম কর্মীদের জানান ‘উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.