
প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নিজেকে সচেতন থাকতে হবে। মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোঁয়া, পরিস্কার-পরিচ্ছন্নতা এসবের মধ্যদিয়ে সচেতন হয়ে উঠতে হবে। আগামী শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। তাই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে এসব পদ্ধতি মেনে চলতে হবে। ২৪ অক্টোবর শনিবার বিকাল ৪টায় শমশেরনগর ইসলামিক মিশনে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে মিশনের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হক এর সভাপতিত্বে পোগ্রাম অফিসার মোমিনুল হক ও খাইরুল আমীন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর সমম্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহী উদ্দীন মজুমদার, ইসলামিক মিশন বিভাগের পরিচালক ডা. এবিএম জাহাঙ্গীর আলম। সভায় গণশিক্ষার শিক্ষক ও মিশনের মক্তব শিক্ষকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.