শামীমা রিতু॥
নীল আকাশে ডানা মেলে
উড়ে বকের ছানা
বিলের মাঝে যখন নামে
ধরতে তদের মানা ।
ফিঙেটা মনের সুখে
বসে আছে ডালে
চারিদিকে কিচির মিচির
করছে টুনির পালে ।
বাবুই পাখি বুনছে বাসা
তালগাছের পাতায়
ঘাসফড়িং তিড়িং বিড়িং
নাচে তা ধিন ধায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.