
স্টাফ রিপোর্টার॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও উফাত দিবসের (পবিত্র ঈদে মিলাদুন্নবী)'র তাৎপর্য উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার সকালে দোয়া মাহফিল, খাবার ও শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।
নিজ বাসভবনে ছিন্নমূল শিশুদের নিয়ে দোয়া মাহফিল এর আয়োজন করেন শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)।
দোয়া মাহফিল শেষে ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রীঃ ইসলামিক বই, ডিজিটাল সেলেট, খাতা কলম, ও স্কুল ব্যাগ বিতরণ করেন। প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.