দীর্ঘদিন পর বিবদমান দুটি কমিটি বিলুপ্ত করে জুড়ী উপজেলা বিএনপির ১টি কমিটি অনুমোদন করা হয়েছে। এতে পশ্চিম জুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরীকে আহবায়ক ও জালালাবাদ এসোশিয়েশন ঢাকার সাধারন সম্পাদক নাসির উদ্দিন মিঠুকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আসাদ উদ্দিন বটল কে সদস্য করা হয়েছে। সাবেক ত্রান প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবাদুর রহমান চৌধুরীর সুপারিশের ভিত্তিতে ৮ জুলাই সোমবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ৪১ সদস্য বিশিষ্ঠ এই কমিটি অনুমোদন করেন। কমিটি গঠনের পর জুড়ি উপজেলা বিএনপিতে আর কোন কোন্দল কিংবা গ্রুপিং রইল না। উক্ত কমিটির নেতৃবৃন্দ ৬০ দিনের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
দীর্ঘদিন পর বিবদমান দুটি কমিটি বিলুপ্ত করে জুড়ী উপজেলা বিএনপির ১টি কমিটি অনুমোদন করা হয়েছে। এতে পশ্চিম জুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরীকে আহবায়ক ও জালালাবাদ এসোশিয়েশন ঢাকার সাধারন সম্পাদক নাসির উদ্দিন মিঠুকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আসাদ উদ্দিন বটল কে সদস্য করা হয়েছে। সাবেক ত্রান প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবাদুর রহমান চৌধুরীর সুপারিশের ভিত্তিতে ৮ জুলাই সোমবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ৪১ সদস্য বিশিষ্ঠ এই কমিটি অনুমোদন করেন। কমিটি গঠনের পর জুড়ি উপজেলা বিএনপিতে আর কোন কোন্দল কিংবা গ্রুপিং রইল না। উক্ত কমিটির নেতৃবৃন্দ ৬০ দিনের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। জুড়ী প্রতিনিধি॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.