
স্টাফ রিপোর্টার॥ স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কেন্দ্রিয় সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন, দেশ ও দলের জন্য আজীবন কাজ করে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান্ জানান তিনি। যেকোন অপশক্তির মোকাবেলায় দলীয় নেতাকর্মীকে প্রস্তত থাকার আহবান জানিয়েছেন তিনি।
সুব্রত পুরকায়স্থ স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট আগমন উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন।
৪ নভেম্বর বুধবার দুপুরে তিনি বিমান যোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে দলটির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান । এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগর সাবেক সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামীলীগের সসাবেক পপ্রচার ও পপ্রকাশনা সসম্পাদক এড. মাহফুজুর রহমান সহ আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.