
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ নভেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসন, জেলা সমবায় ও সমবায়ীবৃন্দ আয়োজনে এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে পতাকা উত্তোলন ও বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া, জেলা সমবায় অফিসার রহিম উদ্দিন তালুকদার।
বক্তব্য রাখেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জনবন্ধু বহুমুখী সমিতির মোঃ মাসুদুর রহমান, সৈয়দ সাইফুর রহমান। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সমবায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.