
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে মশা নিধনের লক্ষ্যে ফগার মেশিন দিয়ে ঔষধ দেয়া শুরু হয়েছে।
৯ নভেম্বর সোমবার মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে মশক নিধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, আনিসুর রহমান বায়েছ,নাহিদ আহমদ,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ।
এসময় পৌর মেয়র বলেন দেশব্যাপি মশা বাহিত রোগের প্রাদূর্ভব নিয়ন্ত্রণে বংশ বিস্তার রোধ করার লক্ষে মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শহরের ৯টি ওয়ার্ডে মশক নিধন ও লাভা নিরোধের জন্য ঔষধ ছিটানো হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.