
স্টাফ রিপোর্টার॥ রাজনগরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ নভেম্বর সোমবার সকালে উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মিনাল কান্তি দেবের বাড়িতে লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মতিলাল দেবের ছেলে মিনাল কান্তি দেবের সাথে একই ইউনিয়নের টেংরা গ্রামের বিষ্ণুপদ দাসের মেয়ে সঞ্চিতা রাণী দাসের (২১) বিয়ে হয়। তাদের সংসারে ১১ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। ৯ নভেম্বর সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার কয়েক ঘণ্টাপর ফ্যানের সাথে সঞ্চিতার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রাজনগর থানার পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় রাজনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজনগর থানার ওসি মো. আবুল হাসিম জানান, সকালে স্বামীর সাথে সঞ্চিতার ঝগড়া হয়। পরে সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশকে জানালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.