
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কৌলা এলাকায় সোমবার সন্ধায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন সরকারী কর্মকর্তাসহ ৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
জানা যায়, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের কৌলা এলাকায় ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী জুড়ী উপজেলা আনসার-ভিডিপি (ভারঃ) কর্মকর্তা সীতা রানী দত্ত ছাড়াও অন্য যাত্রী জাকির হোসেন, মোঃ জাকির হোসেন, লিটন ও চালক সফিকসহ ৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ও কুলাউড়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার আহত ৫ জনকে সিলেট হাসপাতালে রেফার্ড করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.