
স্টাফ রিপোর্টার॥ ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপার সার্বিক দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানাধীন চাঁদনীঘাট ইউপি অন্তর্গত বর্ষিজোড়া এবং শ্যামেরকোনা এলাকায় স্থানীয় এলাকাবাসিদের নিয়ে আসন্ন শীতকে সামনে রেখে রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে স্থানীয় যুব সমাজ ও পুলিশের সমন্বয়ে ডাকাতি প্রতিরোধে এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার বিষয়ে মতবিনিময় সভা করেন।
১২ নভেম্বর বৃহস্পতিবার সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, বিট অফিসার এসআই আবু ছায়েম, মোঃ আব্দুর রহমানসহ স্থানীয় ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি এবং যুবসমাজ। উক্ত সভায় স্থানীয় লোকজন ডাকাতি প্রতিরোধে পুলিশের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কিছদিনের মধ্যে পুলিশের সাথে সমন্বয় করে স্থানীয় যুবসমাজ রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার আশ্বাস দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.