
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আড়াইহাল গ্রামের সাজিদ মিয়ার বাড়ির আব্দুল হালিমের বসতঘরে বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এসময় জুয়া খেলারত অবস্থায় ৯জনকে নগদ ১১৩৭১টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
১৬ নভেম্বর সোমবার মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম-(বার)এর দিক নির্দেশনায় ও মোঃ ইয়াছিনুল হক,মডেল থানার অফিসার ইনচার্জ মৌলভীবাজার এর সার্বিক তত্বাবধানে এসআই (নিঃ) নুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার আড়াইহাল গ্রামের সাজিদ মিয়ার বাড়ির আব্দুল হালিমের বসতঘরে অভিযান পরিচালনা করে তাস ও টাকা দ্বারা জুয়া খেলারত অবস্থায় ৯জনকে নগদ ১১৩৭১টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মিজান মিয়া (৪০), পিতা- রুপা মিয়া, সাং- নটপাড়া, ২। মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা- মৃত আছদ্দর আলী, সাং-বেকামুড়া, বর্তমানে বাউরবাগ, ৩। শফিক মিয়া (৪০), পিতা- আজমান উল্লাহ, সাং-বাউরবাগ, ৪। খালেদ মিয়া (২৩), পিতা- খালিক মিয়া, সাং- বেকামুড়া, ৫। জাহাঙ্গীর মিয়া (৩৫), পিতা- সমছু ইসলাম, সাং- পশ্চিম বেকামুড়া, ৬। মতিন মিয়া (৫৫), পিতা- মৃত জব্বার মিয়া, ৭। আব্দুল গনি (৬০), পিতা- মৃত আব্দুল হেকিম, ৮। মোঃ মাছেদ (৪৮), পিতা- মৃত ইদ্রিস মিয়া, সর্ব সাং- সাং- বেকামুড়া, ৯। হুমায়ুন আহমদ জসিম (৩০), পিতা- খলিল মিয়া, সাং- শ্রীধরপুর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কোন প্রকার জুয়া ও মাদকের আসর বসিলে তাৎক্ষনিকভাবে পুনরায় সদর থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল। সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.