
স্টাফ রিপোর্টার॥ সচেতনতামূলক র্যালী এবং সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। কার্যক্রমের সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
বুধবার ১৮ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে শহরের বিভিন্ন পয়েন্টে করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, প্যানেল মেয়র-১, ফয়ছল আহমদ, কাউন্সিলর মনবীর রায়, জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.