
স্টাফ রিপোর্টার॥ সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণা শেষে, করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৬ নভেম্বর থেকে মোবাইল কোর্ট শুরু করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
১৮ নভেম্বর বুধবার মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৩ টি মামলায় ৭ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সানজিদা রহমান, মোঃ তানভীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও অর্ণব মালাকার। মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.