
আব্দুর রব॥ বড়লেখায় উপ-নির্বাচনে ২টি ইউনিয়ন পরিষদের ২জন নবনির্বাচিত ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন। এরা হলেন সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য সজল দে ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য বেলাল আহমদ।
১৮ নভেম্বর বুধবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, ইউপি সদস্য মঈন উদ্দিন, আব্দুস সালাম, ফয়ছল আলম স্বপন প্রমুখ।
উক্ত দুটি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যরা মারা যাওয়ায় গত ২০ অক্টোবর ওয়ার্ডগুলোর শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.