
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে বহনকারী জীপ গাড়ীর চালক সহ ৪ জন অল্পের জন্য রক্ষা পেলেন। মৌলভীবাজার সদর উপজেলার পুলিশ লাইনের পাশে গুমড়া এলাকায় রোববার ২২ নভেম্বর সন্ধ্যায় সমিতির জীপ গাড়ী শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসার পথে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় জীপ (মৌলভীবাজার-ঘ ১১-০০০৩২) গাড়ীটি খাদের নিচে না গেলেও ঝুলন্ত ছিল। খবর পেয়ে মৌলভীবাজার ফয়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।
স্থানীয় জালাল মিয়া জানান, ওই এলাকায় প্রায়ই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে থাকে। এ ছাড়াও তিনি সড়ক ও জনপথ বিভাগকে দ্বায়ী করে বলেন কিছুদিন আগেও সড়ক মেরামত হয়েছে। সড়কের পাশের খাল গভীর থাকায় মাটি ধ্বসে সড়কে সাদা রং করা অংশ পাড়ি দিয়েছে। তবে এ বিষয়ে সড়ক বিভাগকে জানানো হলেও কোন মাটি ভরাটের কোন উদ্যোগ নেয়া হয়নি। আজকের দূর্ঘটনা স্থল ছাড়াও আশে পাশে এ ধরনের ঝুকিপূর্ণ স্থান আরও কয়েকটি রয়েছে।
মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান জানান, একটি দ্রুতগামী ট্রাক তার জীপ গাড়ীকে চাপা দেয়। এ সময় জীপ গাড়ী চালক গতি কমিয়ে রাস্তার বাম পাশে সরাতে গেলে সড়কের ভাঙ্গা অংশে পরে এ দূর্ঘটনা ঘটে। অক্ষত অবস্থায় রক্ষা পাওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.