
স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত নিশ্চিতে করতে জেলা প্রশাসন মৌলভীবাজার শহর এবং সকল উপজেলায় একযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে জেলা পক্ষ থেকে।
২৩ নভেম্বর সোমবার দূপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৩’শ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মাস্ক পরিধান না করার অপরাধে মৌলভীবাজার জেলা শহরে ও সকল উপজেলায় মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.