
প্রনীত রঞ্জন দেবনাথ॥ দ্বিতীয় দফায় করোনা প্রতিরোধ মাস্ক ব্যবহার নিশ্চিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ নভেম্বর সোববার দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হকের অভিযানে ১২টি মামলায় এই জরিমানা আদায় করেন।
স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ভ্রাম্যমান আদালত শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না থাকায় ১২টি মামলা দিয়ে ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে ১২টি মামলায় ২ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও জানান, সরকারের স্বাস্থ্যবিধি মানতে জনগনকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.