
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে থানা পুলিশ।
সোমবার ২৩ নভেম্বর কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে পৌরশহর এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত মাস্ক বিহীন পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। এ সময় কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাস, কানাই লাল চক্রবর্তীসহ থানার অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া তিনি করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাত ধোয়া, হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.