
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মাস্ক ব্যবহার না করায়ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮টিমামলায় ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উপজেলা সহকারী কমিলনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরীর অভিযানে এই জরিমানা আদায় করেন।
সহকারী কমিলনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে ৮টি মামলায় ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও জানান, সরকারের স্বাস্থ্যবিধি মানতে জনগনকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.