
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আজিজ তপনকে গ্রেফতার করা হয়।
২৪ নভেম্বর মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ ও এএসআই মোজাম্মেল, এসআই কাজী আরিফ আহমেদ অভিযান চালিয়ে মৌলভীবাজার পৌরসভা এলাকার কোর্ট মার্কেট রাজ হেয়ার ড্রেসার এর সামনে থেকে ৩৮ পিস ইয়াবা সহ আব্দুল আজিজ তপন (৩৪) পিতাঃ হাসমত আলীকে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা ঘাগামুছা, থানা-গোলাপগঞ্জ, বর্তমান ঠিকানা সোনাপুর বড়বাড়ি, থানা ও জেলা মৌলভীবাজার। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.