
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ারস অ্যাসোসিয়েশনের আয়োজনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট শুরু হয়।
মঙ্গলবার ২৪ নভেম্বর শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈরদ মনসুরুল হক। টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন রাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, সাবেক ক্রিকেটার ও ফুটবলার পিযুষ কান্তি দত্ত, সাবেক ক্রিকেটার ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু কাওছার লাভলু।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.