
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার ত্রৈবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি মন্জু লাল দে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে বর্নাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ত্রৈবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজার শাখার সভাপতি মন্জু লাল দে এর সভাপতিত্বে এবং সুদিপ্ত ভুট্রার্যের পারিচালনায় ত্রৈমাসিক সম্মেলন প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ওয়েছ আহমদ চেšধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম আহমদ চেšধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান।
সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সহ-সাগঠনিক সম্পাদক নজমুল হক, সহ –প্রচার সম্পাদক মহসীন খান,তথ্যও প্রচার সম্পাদক শামছুল আলম,সহ-সাধারন সম্পাদক নুহেল আহমদ চেšধুরী,নির্বাহী সম্পাদক আব্দুর রহমান,মৌলভীবাজার জেলা কমিটি সাধারন সম্পাদক মুর্শেদ আহমদ মুন্না,সভাপতি রোহেনা আক্তার খানম,মোহাম্দ আব্দুল হাদী,আমিনুল ইসলাম চেšধুরী, প্রনয় রঞ্জন দাশ প্রমুখ।
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা ৭টি উপজেলার শাখা কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। পরে ৭টি উপজেলার শাখা কমিটির সমন্বয়ে বিষয়বস্ত কমিটির মাধ্যমে সভাপতি মন্জু লাল দে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ৪১ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি গঠন করা হয়। ত্রৈবার্ষিক সম্মেলনে সিলেট বিভাগের ৪টি জেলার বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.