
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ছিদ্দেক আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার ২৮ নভেম্বর বাদ যোহর স্থানীয় মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাকে সার্বজনিন গোরস্থানে তার লাশ দাফন করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ছিদ্দেক আলী শনিবার সকাল এগোরাটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা ছিদ্দেক আলীর মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহামা¥দ সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.