
আব্দুর রব॥ বড়লেখার কৃতি সন্তান শাফি উদ্দিন আহমেদ দাইয়ানকে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব। দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোটার্স এগেইনস্ট করাপশন (র্যাক) এর সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে শনিবার ২৮ নভেম্বর রাতে বড়লেখা মিডিয়া সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত।
যুগান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি র্যাকের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাফি উদ্দিন আহমেদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, উপজেলা স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক নাজিম উদ্দিন। এসময় সাংবাদিক মিজানুর রহমান মিজান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল, ময়নুল ইসলাম ও রিপন দাস রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.