
স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর বিরোধীতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে মৌলভীবাজার স্বেচ্ছাসেবকলীগ।
রোববার ২৯ নভেম্বর দূপুরে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্তরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যপি মানববন্ধন চলার সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, সহ সভাপতি আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব খান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ আলী টিপু।
এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে, তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে ষঢ়যন্ত্র মেনে নেয়া হবে না। এসব ষঢ়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে। মানববন্ধন শেষে শহরে প্রতিবাদ মিছিল বের হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.