প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ কুরমা চা বাগান থেকে আদমপুর আসার পথে ইজিবাইক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে চা শ্রমিক সন্তান এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সঞ্জয় রেলী (১২) কুরমা চা বাগানের কালিটিলা শ্রমিক বস্তির চা শ্রমিক স্বপন রেলীর ছেলে। রোববার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে আদমপুর আসার পথে গুলেরহাওর বাজার এলাকায় একটি ইজিবাইকের সাথে একটি সিএনজি অটোর মুখোমুখী সংঘর্ষে শিশু সজল রেলী ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.