আব্দুর রব॥ বড়লেখায় ৫০০ টাকার দুটি জাল নোটসহ ইসলাম উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার দাসেরবাজার থেকে তাকে আটক করা হয়। ইসলাম উদ্দিন জুড়ী উপজেলার কালিনগর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইসলাম উদ্দিন বৃহস্পতিবার রাতে উপজেলার দাসেরবাজারের মাহি রেস্টুরেন্টে নাস্তা শেষে টাকা পরিশোধ করতে গিয়ে ৫০০ টাকার একটি জাল নোট দেন। এসময় রেস্টুরেন্ট মালিক মনির উদ্দিন নোটটি জাল বলে শনাক্ত করে তাকে আটক করেন। তখন তার কাছে ৫০০ টাকার আরও একটি জাল নোট পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
থানার এসআই সুব্রত কুমার দাস জানান, ৫০০ টাকার দুটি জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.