
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২০-২১ এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার অনূর্ধ-১৬ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
১৪ ডিসেম্বর জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়। প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ‘সি’ লাইসেন্স প্রাপ্ত ফুটবল কোচ সালেহ আহমেদ।
জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি শমসের খান, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক রায়হান আহমদ, ইউপি সদস্য ফিরোজ মিয়া, ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রতিষ কুমার দেব,জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী। প্রশিক্ষনে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির ৩৫জন বালক অংশ গ্রহন করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.