
কুলউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা শহরের কুলাউড়া বাজারের রাত্রিকালিন পাহারা জোরদার করার লক্ষে কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে সমিতির নৈশ প্রহরীদের মধ্যে রিপ্লেকটিং ব্যাচ ও উন্নতমানের বাশি বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর শুত্রুবার রাতে কুলাউড়া থানা ভবনে ব্যবসায়ী কল্যাণ সমিতির নৈশ প্রহরীদের এসব ব্যাচ ও বাশি প্রদান করা হয়।
এসময় নৈশ প্রহরীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষণ রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। এছাড়া কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.